কমলগঞ্জে ধলাই নদী  থেকে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে ধলাই নদী  থেকে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

  • মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ব্লকের নিচে থেকে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টায় এ সংঘর্ষ বাঁধে।

Manual7 Ad Code

জানা যায়, রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় ধলাই নদীর বালু মহালকে কেন্দ্র পূর্ব থেকে দুপক্ষের মাঝে বিরোধ চলছিল। বড়চেগ এলাকার জনৈক সুলেমান মিয়ার লোকজন দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল। প্রতিপক্ষ হারুনুর রশীদের লোকজন ছয়কুট এলাকায় নদীর ব্লকের নিচ থেকে বালু উত্তোলনে আপত্তি জানায়। এ সময় সুলেমান মিয়ার লোকজনের সাথে কথাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আলতাফ আলী (২১), রশিদ মিয়া (৩৫), সুলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০) আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

অভিযোগ করে হারুনুর রশীদ বলেন, সুলেমান মিয়া প্রভাবশালী থাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। বাঁধের ব্লকের নিচ থেকে বালু উত্তোলনকালে আপত্তি জানালে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি আরও বলেন, রহিমপুরের বড়চেগ গ্রামে তিন বছর আগে বিদ্যুতায়নে সুলেমান মিয়া চাঁদা উত্তোলনের প্রতিবাদ জানানোর কারণে সে নানা সময়ে হামলা, মামলা দিয়ে হয়রানি করে আসছে।

অভিযোগ অস্বীকার করে সুলেমান মিয়া বলেন, আমি বৈধভাবে ছয়কুট এলাকার কালিমন্দিরের পাশে ধলাই নদী থেকে বালু উত্তোলন করায় হারুনুৃর রশীদ চাঁদা দাবি করে। এরপর তার লোকজন এসে হামলা করে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনপক্ষের কাছ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews