কমলগঞ্জে আরও ১৫২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে আরও ১৫২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

  • শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে আরো ১৫২টি অসহায়, ভূমিহীন, গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এসব স্বপ্নের বাড়ি।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৯১ হাজার টাকা। এ টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২৩ ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, রুমের পিছনে টয়লেট ও সামনে খোলা বারান্দা।

উপজেলার ৫টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ৩৩০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ঘরগুলোতে শোভা পাচ্ছে মেরুণ রঙের টিনের ছাউনি। গুণগত মান সম্পন্ন এসব ঘরগুলো এলাকাবাসীর নজর কেড়েছে। গৃহহীনরা তাদের স্বপ্ন বাস্তবায়ন দেখতে শুরু করেছে। আর কিছু দিন পর এসব ঘরে উঠবে তারা। আগামী ২০ শে জুন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দ্বিতীয় ধাপের আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ঐ দিন কমলগঞ্জ উপজেলা প্রশাসন আনুুষ্ঠানিকভাবে এসব ঘর ও দুই শতক জমির দলিল সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

Manual5 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সরকার মুজিব বর্ষ উপলক্ষ্যে অসহায় ভূমিহীন, গৃহহীনদের মাথা গোঁজানোর ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ঘর নির্মাণ যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেই দিক বিবেচনা করে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে গুণগত মান সম্পন্ন ইট, বালু ও সিমেন্ট। তবে ঘর নির্মাণে কোন অভিযোগ আসলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Manual4 Ad Code

আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা জানান, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা মুজিব বর্ষে সুবিধা ভোগীদের গুণগত মান সম্পন্ন পাকা ঘর উপহার দিতে মাঠ পর্যায়ে গিয়ে ঘরগুলোর নিয়মিত তদারকি করছেন। যাতে তারা সকলে ভালো মানের ঘর উপহার পান। কাজের যেন কোন অনিয়ম না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন। এদিকে ভূমি ও গৃহ পাচ্ছেন এমন কয়েকজন সুবিধাভোগী জানান, প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেয়ে তারা খুবই খুশি। সারাদিন মাঠে-ঘাটে পরিশ্রম করে নিজের বাড়িতে থাকতে পারবে এর চেয়ে খুশির আর কি হতে পারে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দীর্ঘায়ু ও দোয়া কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন অসহায় পরিবার গুলোকে উপহার স্বরুপ পাকা বাড়ি করে দিচ্ছেন। ফলে সমাজের অবহেলিত মানুষগুলোর সামাজিক মূল্যায়ন বৃদ্ধিসহ প্রাত্যহিক জীবনে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। এর আগেও প্রকল্পের প্রথম ধাপে এ উপজেলায় ৮৫টি পরিবারের কাছে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews