আক্কেলপুরে করোনা জয়ীদের অভিনন্দন জানালেন ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

আক্কেলপুরে করোনা জয়ীদের অভিনন্দন জানালেন ইউএনও

  • রবিবার, ৫ জুলাই, ২০২০

Manual5 Ad Code

নিশাত আনজুমান, আক্কেলপুর ::

Manual7 Ad Code

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্বাবধানে মহামারি করোনা ভাইরাস সনাক্ত ১৬জন নিজ বাড়িতে থেকে সুস্থ হয়েছেন। করোনা জয়ী যোদ্ধাদেরকে ভালবাসার অভিনন্দন জানালেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান।

রোববার ০৫ জুলাই উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা জয়ী ১৬ জনকে অভিনন্দন জানান।

Manual4 Ad Code

জানা গেছে, করোনা ভাইরাসে নমুনা পরিক্ষায় গত ২৮ মে  থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল। আক্রান্ত ওই ১৬ জনকে তাদের নিজ নিজ বাড়িতে রেখে সার্বক্ষণিক তদারকি করেন চিকিৎসক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান। এখন তারা সকলে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

করোনা আক্রান্তরা তাদের নিজ নিজ বাড়িতে নিয়ম মেনে অবস্থান করে সুস্থ্য হওয়ায়। করোনা জয়ী যোদ্ধাদের হাতে জাতীয় ফল কাঁঠাল, আম, কলা, আপেলসহ বিভিন্ন দেশীয় জাতের ফলমূল তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

Manual5 Ad Code

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমীন সরকার, উপজেলা প্রশাসনিক কর্তকর্তা মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম, সাংবাদিক মেজবা উদ্দিন, মোঃ সকেল হোসেন, মওদুদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews