মৌলভীবাজারে দাবাড়ুদের মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দাবাড়ুদের মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, মৌলভীবাজার জেলা দাবা কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা ২৪ জুন বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মমের সভাপতিত্বে ও দাবাড়ু ওয়াজিল মেহেদীর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাস্টার ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি আবু সুফিয়ান শাকিল।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি, আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু এম. মছব্বির আলী, জেলা দাবা সমিতির সভাপতি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ হেলাল আহমদ, সিনিয়র দাবাড়ু এম এ শহীদ ও মোঃ আছার মিয়া।

দাবাড়–দের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু মোস্তফা কামাল হীরা, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার সাবেক সভাপতি মোঃ তাওহীদ ইসলাম ও সাধারন সম্পাদক সৈয়দ আবু ইকবাল, দাবাড়ু দেলওয়ার হোসেন চৌধুরী শাহেদ, মোঃ মহসীন আলী, বিশ্বজিৎ দেব, ফয়সল আহমদ, তাপস কর, রুহুল কবির, মোঃ আব্দুল আউয়াল জনি, মোঃ আলীরাজ, মোঃ তাজুল ইসলাম ফাহিম, বিশ্বজিৎ কপালী, আতিকুর রহমান দিলদার, শফিক আহমদ, মোয়াজ্জেম হোসেন সিরাম, তানজীম আহমদ রিপন, মিন্টু মোহন দেব, বিশ্বজিৎ চক্রবর্তী, মোঃ জাবের আল হামিদ, রোমান আহমদ, রেজাউল করিম চৌধুরী, নরোত্তম চন্দ্র মালাকার, মোঃ অলিউর রহমান, জুয়েল আহমদ, মোঃ মুজিবুর রহমান প্রমুখ।

Manual7 Ad Code

সভায় মৌলভীবাজার জেলার দাবাঙ্গনকে গতিশীল করার লক্ষে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিক্রমে আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু এম. মছব্বির আলীকে সভাপতি ও ওয়াজিল মেহেদীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি আন্তর্জাতিক মাস্টার ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি আবু সুফিয়ান শাকিল।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!