কুলাউড়ায় দেবরদের দ্বারা গৃহবধু নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় দেবরদের দ্বারা গৃহবধু নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১
কুলাউড়া :: সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন গৃহবধূ ছালেমা বেগম। ছবি :: এইবেলা

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছালেমা বেগম নামক এক গৃহবধু শুক্রবার ২৫ জুন স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তার উপর দেবর কর্তৃক নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ করেন।

ছালেমা বেগম টিলাগাঁও ইউনিয়নের চান্দপুর গ্রামের বিজিবি সুবেদার আব্দুল মোতালেবের স্ত্রী। তিনি ৩ দেবরের বিরুদ্ধে এই অভিযোগ করেন। গত ১৯ জুন ও ০৩ এপ্রিল তার উপর দুই দফা নির্যাতন করা হয়। এব্যাপারে তিনি কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

Manual4 Ad Code

লিখিত বক্তব্যে ছালেমা বেগম জানান, তার স্বামী বিজিবিতে ও বড় ছেলে সরকারি চাকরিতে কর্মরত। বিধায় ছোট ছেলেকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে বসবাস করেন। দেবর আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও আব্দুল জলিল মিলে তাদের বাবা (আমার শ্বশুড়) আব্দুল লতিফকে ভুল পথে পরিচালিত করে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করে চলেছেন। আমাকে বারবার শারিরিকভাবে নির্যাতন করছেন। তাদের জন্য সবসময় আতঙ্কে থাকি। আমার দেবরেরা আমাকে প্রাণে হত্যার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এব্যাপারে সংবাদ সম্মেলন করে তিনি ন্যায় বিচার দাবি করেন।

Manual8 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, এটা তাদের পারিবারিক বিষয়। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচজে/এইবেলা

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!