আত্রাইয়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

আত্রাইয়ে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual2 Ad Code

‘জেনে বুঝে বিদেশ যাই,অর্থ সম্মান দুটোই বাচাইথএই প্রতিপাদ্য নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার ০৬ জুলাই দুপুরে আত্রাই উপজেলা অডিটেরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বৈদেশিক কর্মসংস্থান নওগাঁ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, সহকারী কমিশনার ভ‚মি আরিফ মুর্শেদ মিশু, অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন, নওগাঁ টিটিসি সিনিয়র ইন্সট্রাকটর মোঃ মাহমুদ আল হাদী, ইন্সট্রাকটর সানজিদা পারভীন, নাহিদ বিন আজাদ, আনজুমা আরা বিথী। এছাড়া সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম তার বক্তব্যে বলেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়াই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তদুপরি প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশিøষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করার উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!