জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে দুই লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে দুই লাখ টাকা জরিমানা

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাফলংয়ের ডাউকি নদীতে এ অভিযান পরিচালিত হয়।

Manual4 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে ডাউকি নদীর উৎসস্থল জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে নয়াবস্তি, কান্দুবস্তি ও জাফলং ব্রীজের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান চলে।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সাত্তারকে ৩০হাজার, সেলিম মিয়া ৩০হাজার, হাসান মিয়া ৩০হাজার ও মানিক মিয়াকে ৫০ হাজার ও পলাশ মিত্র, বাদশা মিয়া এবং মাসুদ মিয়াকে আরও ৫০হাজারসহ মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২টি নৌকা জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

এ সময় গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, সংগ্রাম বিওপির হাবিলদার মো. মোজাম্মেল হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের ইসিএ জোন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে।

অভিযানে বালু ব্যবসার সাথে জড়িত থাকায় চার ব্যক্তির কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ২টি নৌকাও জব্দ করা হয়েছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!