মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা আটক : কুলাউড়ার সীমান্ত দিয়ে প্রবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা আটক : কুলাউড়ার সীমান্ত দিয়ে প্রবেশ

  • শনিবার, ১৭ জুলাই, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজার শহর থেকে সাত শিশুসহ ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। তারা সকলেই কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকরিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তারা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প যাওয়ার উদ্দেশ্যে কুলাউড়া হয়ে সীমান্ত পাড়ি দেয়।

Manual4 Ad Code

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃকতদের মধ্যে ৪ জন মেয়ে শিশু ও ৩ জন ছেলে শিশু রয়েছে। বাকি ৮ জন নারী ও ৬ জন পুরুষ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, তারা কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখান থেকে সিএনজি অটোরিকশায় মৌলভীবাজারে আসে। তারা নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলো। সে উদ্দেশ্যে তারা মৌলভীবাজার বাসস্ট্যান্ডে পরিবহনের অপেক্ষা করছিলো।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!