হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ আর নেই

  • রবিবার, ২৫ জুলাই, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি তীরের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ ২৪ জুলাই শনিবার রাত সাড়ে ১২টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

মরহুমের প্রথম জানাযা বাদ যোহর মৌলভীবাজার কোর্ট মসজিদ প্রাঙ্গনে এবং বাদ আছর কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ন্যাপের সাথে সম্পৃক্ত ছিলেন। ভুকশিমইল ইউনিয়নে একবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাকালুকি হাওর উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। হাওর উন্নয়নের জন্য তিনি হাওর বাঁচাও কৃষক বাঁচাও নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews