৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন কুলাউড়ার পৌর মেয়র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন কুলাউড়ার পৌর মেয়র

  • বুধবার, ৪ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

করোনাকালে কুলাউড়া পৌরসভার অসহায় ও হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করলেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ০৪ আগস্ট বুধবার দুপুরে পৌরসভার সম্মুখে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, করোনা মহামারির কারণে অসহায়, কর্মহীন ও দিনমজুর মানুষের কষ্টের কথা বিবেচনা করে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়। আগামী শনিবার ও রোববার একইভাবে প্রতিদিন আরও ৫শ প্যাকেট করে রান্না করা খাবার বিতরণ করা হবে। এই করোনাকালে অসহায় ও দিনমজুর মানুষ এই খাবারে যদি সামান্যতম উপকার হয় তবেই এই উদ্যোগ সার্থক হবে।

Manual1 Ad Code

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, সচিব শরদিন্দু ভট্রাচার্য্য, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কাউন্সিলার সাইফুর রশীদ সুমন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!