যৌন নিপীড়কের সঙ্গে সময় কাটানো ছিল বড় ভুল : বিল গেটস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যৌন নিপীড়কের সঙ্গে সময় কাটানো ছিল বড় ভুল : বিল গেটস

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:-যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সময় কাটানো বড় ভুল ছিল বলে জানিয়েছেন বিল গেটস। বুধবার সিএনএনের অ্যান্ড্রাসন কুপারের সাথে আলাপকালে এ কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এপস্টাইনের সাথে সাক্ষাৎ করেছিলেন বলে জানিয়েছেন তিনি

Manual6 Ad Code

এপস্টাইনের সাথে বেশ কয়েকবার নৈশ্যভোজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিল গেটস। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।

Manual5 Ad Code

এদিকে, মেলিন্ডার সাথে বিচ্ছেদের পেছনে এপস্টাইনের হাত ছিল বলে গুজবকে নাকচ করে বিল গেটস বলেন, এটা (বিচ্ছেদ) হওয়াই ছিল। আমাদের এগিয়ে যাওয়া দরকার ছিল।

Manual5 Ad Code

নারী পাচার,বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন ও নারীঘটিত অন্যান্য একাধিক মামলায় অভিযুক্ত ৬৬ বছরের মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার হন। ওই বছরেরই আগস্টে নিউইয়র্ক কারাগারের একটি সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশের তদন্তে জেফ্রি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রমাণ মেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!