জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আ’লীগ ভেনিস শাখা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আ’লীগ ভেনিস শাখা

  • সোমবার, ১৬ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual3 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কিশোর খন্দকার,সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি ,যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মাল, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জল, মাসুদ খান, ইকবাল হাওলাদার,ভৈরব প্রবাসী আওয়ামী লীগ উপদেষ্টা সোলাইমান হোসেন ,অর্থ সম্পাদক রাসেল বেপারী,ভেনিস আওয়ামী লীগ নেতা আলী আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা বাহার ঢালী, আবুল কালাম আজাদ,শাহীন ,ভেনিস যুবলীগ নেতা রোমান,জাহাঙ্গীর সরদার, রুবেল সহ আওয়ামী লীগ এবং যুবলীগ নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী। কারণ, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি জাতির সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। একই সময়ে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন তিনি। ইতিহাসে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব বিরল। তাই, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর প্রশ্নে জাতির কোনো দ্বিমত নেই ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট সকল শহীদদের মাগফেরাত কামনা করে এবং ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিছ ফরাজীর পিতার মৃত্যুতে শোক ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম মাওলানা আব্দুল আজিজ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!