খুলেনি মাধবকুন্ড হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

খুলেনি মাধবকুন্ড হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

আব্দুর রব, এইবেলা :: করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞার কারণে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। কিন্ত খুলে দেওয়া হয়নি দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও অন্যতম পিকনিক স্পট মাধবকুন্ড জলপ্রপাত। এদিন সকাল থেকে ইকোপার্কের প্রধান ফটকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা পর্যটকরা ভিড় জমাতে থাকেন। দীর্ঘ অপেক্ষার পরও বন বিভাগ ফটক খুলে না দেওয়ায় অবশেষে হতাশ হয়েই ফিরে গেলেন সহস্রাধিক পর্যটক। তবে কেউ কেউ পাহাড়ি চোরাই পথে ঝুঁকি নিয়ে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করেছে। বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানালেন মাধবকুন্ড ইকোপার্ক খুলে দেওয়ার কোনো নির্দেশনা পাননি।

Manual7 Ad Code

জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ১ এপ্রিল মাধবকুন্ড ইকোপার্ক জলপ্রপাত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দেয়ায় মাধবকুন্ড জলপ্রপাতেও ভিড় জমান দূরদুরান্তের পর্যটকরা। সৌন্দর্য পিপাসুরা সকাল থেকেই ইকোপার্কের প্রধান ফটকে জড়ো হতে থাকেন। কিন্ত ফটক বন্ধ থাকায় অবশেষে আগতরা নিরাশ হয়ে ফিরে গেছেন।

সরেজমিনে মাধবকুন্ড ইকোপার্কের প্রধান ফটক তালাবদ্ধ থাকতে ও সম্মুখে বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের ভেতরে প্রবেশের অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু পর্যটন পুলিশ ও বনবিভাগের দায়িত্বরতরা কাউকেই ভেতরে যেতে দেয়নি। সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করতে না পারায় নিরাশ হয়ে তারা ফিরে যান। সিলেট, গোলাপগঞ্জ ও মৌলভীবাজার থেকে আগত মিজানুর রহমান, আরিফ হোসেন প্রকাশ পাল, ঢাকা সাভারের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা জানান, গণমাধ্যমে দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবর শূনে আমরা অনেক দূর থেকে মাধবকুন্ডে আসি। কিন্তু ইকোপার্কের প্রধান গেট দিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করেও তাদের প্রত্যাশা পুরণ হয়নি। পরে কয়েকজন চোরাই পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ বেয়ে উপরে উঠে ঝরনা দেখেছি। মাধবকুন্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, প্রায় ৫ মাস পর দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে এখানকার ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। কিন্ত বনবিভাগ মাধবকুন্ড ইকোপার্কটি খুলে দেয়নি। এতে সহস্রাধিক পর্যটক হতাশ হয়ে ফটক থেকে ফিরে গেছেন।

Manual4 Ad Code

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ‘মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের জন্য গেট খুলে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাননি। তাই ফটক খুলে দেওয়া যায়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় জলপ্রপাত এলাকায় প্রবেশের রাস্তায়, সিড়িতে শ্যাওলা জমেছে। এগুলো পরিষ্কার-পরিচ্ছনতার কাজ চলছে। পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে। নির্দেশনা পাওয়া গেলেই মাধবকুন্ড ইকোপার্ক খুলে দেওয়া হবে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!