রেসিপি : চিচিংগার সাথে কালিজিরা দিয়ে সুস্বাদু তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

রেসিপি : চিচিংগার সাথে কালিজিরা দিয়ে সুস্বাদু তরকারি

  • বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা রেসিপি ::

Manual2 Ad Code

আজকের রেসিপিটা অনেকেই করেন। আমি শুধু একটা উপাদান যোগ করেছি যা এর স্বাদ ও পুষ্টিমানে অনেক পরিবর্তন আনে। আর এখন এই করোনা কালে এই উপাদানটি খুবই উপকারী।

উপকরণ: চিচিংগা ও কালিজিরা। তেল, পিয়াজ, রসুন, লবন আর কাচা মরিচ তো রান্নার অংশই।

Manual8 Ad Code

রান্নার পদ্ধতি- আপনার পরিবারের প্রয়োজন অনুযায়ী চিচিংগা নিয়ে চেচে এর উপরের আবরনটা ফেলে নিন; মনে রাখবেন আবরনটা কেটে পরিস্কার করা যাবেনা। ভাল করে পরিস্কার হয়ে গেলে পানিতে ধুয়ে দুই ফালি করে নিন। যদি দেখেন বীজ গুলো বড় ও শক্ত হয়ে গেছে তাহলে ফেলে দিন। এবার চিচিংগা গুলো চিকন চিকন করে পলে (কেটে) নিন। এবার চুলায় পাতিল বসিয়ে গরম হলে তেল দিয়ে দিন। (মনে রাখবেন শাক ও সবজি ভাজি করতে গেলে তেল একটু বেশি দিবেন নতুবা স্বাদ পাবেননা।)

Manual5 Ad Code

তেল গরম হয়ে আসলে পিয়াজ ও রসুন দিয়ে দিন। পিয়াজ ও রসুন হলুদ ভাব আসা শুরু হতেই কালিজিরা দিয়ে দিন। পিয়াজ ও রসুন হলুদ হতে হতে কালিজিরার একটা চমৎকার ঘ্রাণ চলে আসবে। এসময় একটু নাড়তে হবে যাতে কোনটাই পুড়ে না যায়। এবার কাটা চিচিংগা গুলো দিয়ে দিন। লবন ও কাচা মরিচ দিয়ে ভাল ভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে অল্প অল্প তাপে সিদ্ধ করুন। সিদ্ধ হওয়ার পর পানি কমে শুকনা শুকনা হলে নামিয়ে ফেলুন।

Manual5 Ad Code

ইচ্ছা করলে আপনি তেজপাতা ও দারুচিনি দিতে পারেন এতে আলাদা একটা ফ্লেভার পাবেন।

রেসিপি তৈরি করেছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!