জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পীরেরবাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ভিতর বাজার নতুন সেট ঘরে এ আলোচনা সভা ও দোয়া হয়।
পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি তজমুল আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম সুয়েব এবং সহ-সম্পাক জুবায়ের আহমদ জুবেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংবাদিক কামাল হাসান, আব্দুল হাই, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াদুদ বক্স, মুক্তিযোদ্ধা আয়ুব আলী, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আহমদ, জমসেদ আলী, সাইফুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এম এ মোহিত, মোজাম্মেল হোসেন, লাল মিয়া, ফয়জুর রহমান ফজির, সাবেক ইউপি সদস্য আব্দুল মুনিম, ইউপি সদস্য রাজা মিয়া, জসিম উদ্দিন, আব্দুল হক, রায়হানুর রহমান রুমেল প্রমুখ।
এইবেলা/পিআরডিএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews