কুলাউড়ায় সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলায় খাসিয়া কর্তৃক সামাজিক বনায়নে হামলা, উপকারভোগীদের মামলা দিয়ে হয়রানি ও জবরদখলকৃত সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার দাবিতে ০৩ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় হায়দরগঞ্জবাজারে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মধা ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খাসিয়াদের একটি সংঘবদ্ধ চক্র পানজুমের নামে সংরক্ষিত বনাঞ্চলের লাখ লাখ লাখ টাকায় ভূমি বেচাকেনা চলছে। অবিলম্বে এসব বন্ধ না করলে বাঁশমহাল, গাছমহাল কিংবা বন্যপ্রাণী কিছুই থাকবে না বনে। এমনকি সংরক্ষিত বনাঞ্চল (ডিপ ফরেস্ট) বলতে আর কিছু থাকবে না। খাসিয়ারা গোটা বনাঞ্চল তাদের দখলে নিতে চায়। নিজেরা পান কেটে সামাজিক বনায়নের উপকারভোগীদের নামে মামলা দেয়। সংশ্লিষ্ট বনকর্মকর্তার বদলী দাবি করে। খাসিয়াদের নেতৃত্বদানকারী বাবলী তালাং, সিলভেস্টার পাঠাং ও হেনরি তালাং টু খাসিয়াকে আটক করলে সংরক্ষিত বন জবরদখল বন্ধ হয়ে যাবে।

Manual3 Ad Code

বক্তারা বলেন, সাম্প্রতিক সৃষ্ট বিরোধ নিয়ে প্রশাসন উভয়পক্ষকে নিয়ে বসে একটি দিক নির্দেশনা দেয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে গোটা সিলেট বিভাগ থেকে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন করে নিরীহ উপকারভোগীদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। খাসিয়ারা এখনও সামাজিক বনায়নের সৃজিত বাগানের সেই জায়গা তাদের জবরদখলে রেখেছে। উপকারভোগীরা সরকারের সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। কিন্তু প্রশাসন সেই সরকারি কাজে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা নিয়ে হয়রানি করে।

এছাড়া অবিলম্বে মুরইছড়া ইকোপার্ক বাস্তবায়নেরও জোর দাবি জানান বক্তারা। মুরইছড়া ইকোপার্ক বাস্তবায়ন হলে এবং খাসিয়াদের জবরদখল বন্ধ হলে সরকার বাঁশমহাল, গাছমহাল থেকে বছরে কোটি কোটি রাজস্ব আয় হবে।

Manual8 Ad Code

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হারিছ আলী, সৈয়দ আব্দুল বাছিত, ইছরাইল আলী, মো. রফিক আলী, আছকির আলী, ফারুক মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল স্থানীয় হায়দরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!