আপডেটসহ- কুলাউড়ায় ট্রেনের সংঘর্ষে নিহত পিতাপুত্র : আহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আপডেটসহ- কুলাউড়ায় ট্রেনের সংঘর্ষে নিহত পিতাপুত্র : আহত ৭

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
কুলাউড়া : ভাটেরায় লেভেল ক্রসিংয়ে ট্রেন ও লাইটেসের সংঘর্ষের দৃশ্য।

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশনের পুরানবাজার নামক লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে লাইটেসের সংঘর্ষে পিতাপুত্রসহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

Manual2 Ad Code

রোববার ৫ সেপ্টেম্বর বেলা আনুমানিক একটায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সাথে এই দূর্ঘটনা সংঘটিত হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সুলেমা আহমদ ও ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেন পুর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র সুহেল মিয়ার বিয়েতে অংশ নিতে যাচ্ছিলো। পুরানবাজার লেভেলক্রসিং অতিক্রম করার সময় আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন লাইটেস (নোহা) গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ফরিদ আহমদ (৩৫), ও তার শিশুপুত্র আশিক আহমদ লাবিব (৫) ও নামক ৩ জন মারা যান। নিহতরা সিলেট শহরের কাজিটুলা লোহাগড়ার বাসিন্দা।

Manual6 Ad Code

দূর্ঘটনায় আহতরা হলেন কামাল আহমদ (৪০), লিলি বেগম (৩৫), রেনু বেগম (২১) ও শিশু মিনু বেগম (১১)সহ মোট ৭ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের থেকে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে পর দূর্ঘটনা কবলিত লাইটেসটি উদ্ধার করলে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Manual3 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!