সিলেটে হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:-সিলেটে বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের আজমল হোসেন হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস ও ৩৯৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত মো. মিজানুর  রহমান ভূঁইয়া এ রায় দেন।

Manual6 Ad Code

বাদীপক্ষের আইনজীবী রাসেল খান জানান, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে সেই প্রত্যাশা করি। রোববার এ রায় ঘোষণা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রুহেল আহমদ ওরফে কালা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কুতুবনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে ও অপুদাস ওরফে জাকারিয়া মৌলভীবাজার জেলার বড়লেখা গুলসা এলাকার বিজয় কান্তের ছেলে।

Manual6 Ad Code

মামলার রায়ে ওই দুই আসামিকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড, ৩৯৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণা করার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এ মামলায় চার আসামি ছিলেন অপর দুই আসামি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শান্তিনগর গ্রামের রুস্তম আলীর ছেলে মো. হোসাইন আহমদ ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকার নলুয়ারপাড় গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন। এ দুই আসামির বয়স কম হওয়ায় শিশু আদলতে মামলা বিচারাধীন।

আদালত সূত্র জানায় , আজমল হোসেন ২০১৬ সালের ৩০ জানুয়ারি উপশহর বাসা থেকে নিজ বাড়ি বিয়ানীবাজারের জলঢুপ গ্রামে যান। এলাকায় তিনি একটি মাদ্রাসা গড়ে তুলেছেন। মাদ্রাসার কাজের জন্য তিনি ৫০ হাজার টাকা সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে যান। ৩ ফেব্রুয়ারি সকালে মাদ্রাসার শিক্ষকরা তার বাড়িতে গেলে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি স্বজনদের জানান। পরে স্বজনরা তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় আজমল হোসেন মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

মৃত্যুর পরে মামলাটি তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার আসামিকে পুলিশ শনাক্ত করে ও ১৯ সাক্ষীর জবানবন্দি নেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত মিজানুর রহমান ভূঁইয়া এই মামলার রায় ঘোষণা করেন।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাসেল খান ও অ্যাডভোকেট নুরুল আমীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জসীম উদ্দীন আহমদ। বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আলী হায়দার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!