কুলাউড়ায় সরকারি রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়ায় সরকারি রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন

  • মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মৌলভীবাজার ও সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামে সরকারি একটি রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। গত ৮ সেপ্টেম্বর বুধবার বিষয়টি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউপি টেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বিষয়টি নিষ্পত্তি করেন। সরকারি সার্ভেয়ার রাস্তার সীমানা নির্ধারণ করে দেয়। বাসানো হয় পাকার খুঁটি।

রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় লোকজন মঙ্গলবার স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাটি ভরাট করতে গেলে বাবুল আহমদ ও তার সহযোগিরা কাজে বাঁধা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় রাস্তায় স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা লোকজনের উপর । এতে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে জুবের আহমদ (২৬), মো: ছয়ফুল ইসলাম(৬২), খালেদ মিয়া (২২), কামরুল ইসলাম (২৬) ও মাদরাসা ছাত্র নাহিদুল ইসলাম (১৪) আহত হন। এছাড়া প্রতিপক্ষে হোসনা বেগম (৪৩), হাছন আলী (৫৫) ও বেবি বেগম (৩৫) আহত হয়।

Manual3 Ad Code

আহতদের মধ্যে জুবের আহমদ, কামরুল ইসলাম, রোসনা বেগম ও হাছন আলীর অবস্থা খারাপ হওয়ায় তাদের মৌলভীবাজার ও সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ইতিপূর্বে বাবুল আহমদ সরকারি সড়ক জবরদখল করে বাড়ির সীমানা দেয়াল নির্মাণ করতে চাইলে স্থানীয় লোকজন বাঁধা দেন। বিষয়টি মীমাংসা হবার পর ফের স্থানীয় লোকজনের উপর পরিকল্পিত হামলা করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, উভয়পক্ষ হতাহত হয়েছে। মামলা দিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews