কুলাউড়ায় সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়ায় সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

  • রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে “পরিচ্ছন্ন শহর, আমাদের দায়িত্ব” শ্লোগানকে সামনে রেখে ডেঙ্গু মশক নিধনে সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর সচিব শরদিন্দু রায়সহ পৌর কাউন্সিলরবৃন্দ, স্কাউট্স সদস্যবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual4 Ad Code

অভিযানের উদ্বোধনকালে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ও স্কাউট্স সদস্যদের স্বমন্বয়ে সপ্তাহব্যাপী (১৯-২৩ সেপ্টেম্বর) এই কার্যক্রম পরিচালিত হবে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই শহর পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচ্ছন্ন কুলাউড়া নগরী গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি এই কাজে দলমত নির্বিশেষে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews