কুলাউড়ায় ঘাস কাটা নিয়ে হামলায় এক কিশোর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ঘাস কাটা নিয়ে হামলায় এক কিশোর আহত

  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়ায় গরুর ঘাস কাটা নিয়ে প্রতিপক্ষের দায়ের আঘাতে এক কিশোর আহত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিরাজপুর সরকারী দিঘির পারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত কিশোরের বাবা কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, হাজীপুর এলাকার রুমান মিয়ার ছেলে মান্না মিয়া (১৬) গরুর ঘাস কাটতে সিরাজপুর সরকারী দিঘির পারে গেলে প্রতিপক্ষ মাহতাবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে শরীফ আলীর সাথে ঘাস কাটা নিয়ে তর্কবিতর্ক হয়। পরে শরীফ আলীর হাতে থাকা দা দিয়ে কিশোর মান্নার মাথায় আঘাত করলে ডান হাতে ছেদ লেগে গুরুতর আহত হয়। এ সময় প্রতিপক্ষের সাথে থাকা হাজীপুরের সিদ্দেক আলীর ছেলে মোস্তফা আলী ও পাবই গ্রামের হাছমত আলীর ছেলে ইউনুছ আলী কিশোরকে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করছে বলে অভিযোগ করেন আহত কিশোরের বাবা। এ সময় স্থানীয় লোকজন আসলে প্রতিপক্ষ পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি থাকায় সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।

Manual4 Ad Code

প্রতিপক্ষ শরীফ আলীর গংদের সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আহত কিশোরের বাবা রোমান মিয়া জানান, সামান্য ঘাস কাটা নিয়ে আমার ছেলেকে জানে মারার জন্য প্রতিপক্ষ মারছে। এ ঘটনায় তিনজনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছি। বর্তমানে আমার ছেলে আমার ছেলে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কুলাউড়া থানার অসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, তদন্ত সাফেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!