কুলাউড়ায় দুঃস্থদের মধ্যে এমপি’র ঢেউটিনসহ চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কুলাউড়ায় দুঃস্থদের মধ্যে এমপি’র ঢেউটিনসহ চেক বিতরণ

  • রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার অসহায়, দুঃস্থদের মধ্যে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে গরিব-অসহায়দের মধ্যে এমপির বরাদ্দকৃত ২৫ বান টিন ও ৭৫ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্টানের সভাপতি কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

এমপি’র বিশেষ সহকারী শেখ রুহেল এর পরিচালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপির প্রতিনিধি হোসেন মনসুর। উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সিএ মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল খালেক, কার্য সহকারী শাহীন মাহমুদ ও কম্প্উিটার অপারেটার এমকে পলাশ কামরুল, এমপির প্রতিনিধি আহবাব হোসেন রাসেল, শফিকুল ইসলাম জাহেদ প্রমুখ।

Manual3 Ad Code

পরে পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ২৫ জন গরিব-অসহায়দের মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরের এমপির বরাদ্দকৃত জনপ্রতি ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!