সুলতান মনসুর এমপি পরিচয়ে প্রতারণা : সিলেটে রেলওয়ে কর্মচারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

সুলতান মনসুর এমপি পরিচয়ে প্রতারণা : সিলেটে রেলওয়ে কর্মচারী আটক

  • শনিবার, ২ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

সিলেট প্রতিনিধি ::

Manual3 Ad Code

নিজেকে এমপি পরিচয় দিয়ে লোক নিয়োগের চাপ দেওয়া ও চাকরি প্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগে সিলেটে রেলওয়ের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. সুজন মিয়া (৪০)। তিনি রেলওয়ের ওয়্যারম্যান। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সদরঘর এলাকায়।

তার বিরুদ্ধে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে সরাসরি কোনো মামলা না হওয়ায় শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় কুলাউড়া থানা পুলিশ।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে সিলেট রেলস্টেশন এলাকা থেকে মো. সুজন মিয়াকে গ্রেফতারের পর কুলাউড়া থানায় নিয়ে যাওয়া হয়।

Manual5 Ad Code

এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ফোনে কথা হলে তিনি বলেন, এ ধরণের কোনো কিছুই আমি জানিনা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সুজন নিজেকে এমপি সুলতান মনসুর পরিচয় দিয়ে চট্টগ্রামে অবস্থিত রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী বোরহান উদ্দিনকে চাপ দিয়ে যাচ্ছিলেন। মোবাইলে কল করে দুই চাকরিপ্রার্থীর নাম-ঠিকানাও পাঠান মেসেজ করে। এরপর পর্যায়ক্রমে লিখিত আবেদনও পাঠানো হয় দুই চাকরি প্রার্থীর। লিখিত আবেদন পাওয়ার পরও সেখানে এমপি সুলতান মনসুরের সুপারিশ না থাকায় রেলওয়ের কর্মকর্তার সন্দেহ হয়।

এরপর তিনি এমপি সুলতান মনসুরের নম্বর সংগ্রহ করে তার সঙ্গে কথা বলেন। তখনই রেলের কর্মচারী সুজনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এতে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী বোরহান উদ্দিন কর্মকর্তা চট্টগ্রামের কোতোয়ালি থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সিলেট রেল স্টেশন থেকে সুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন, চাকরি দেওয়ার কথা বলে দুই চাকরিপ্রার্থীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews