রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

  • শনিবার, ২ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

নাজমুল হোসেন, ইতালি ::

শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন সিটি কর্পোরেশনের অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি ৭ প্রার্থী। রোমে আয়োজিত এক পরিচিতি সভায় এই প্রার্থীরা বাংলাদেশি প্রার্থীদের যোগ্যতা অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান।

Manual8 Ad Code

সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পরিচিতি সভায় এক নম্বর মিউনিসিপিওর প্রেসিডেন্ট ও কাউন্সিলর প্রার্থী কেএম লোকমান হোসেন,৫ ও ১২ মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী নারীনেত্রী লায়লা শাহ্,১২ নম্বর মিউনিসিপপিওর কাউন্সিলার প্রার্থী এমডি শহীদুল্লাহ, ১ ও ৩ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী এমডি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর প্রার্থী ওয়াদুদ মিয়া,৫ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী পরিতম সাহা এবং ৭ নম্বর মিউনিসিপিও ও রোম সিটির কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জুমানা মাহমুদ উপস্থিত ছিলেন। এই প্রার্থী পরিচিতি সভার আয়োজক মিনহাজ হোসেনের সভাপতিত্বে এবং লাবণ্য চৌধুরীর পরিচালনায় এতে কমিউনিটির নেতা শাহ মোঃতাইফুর রহমান ছোটন, বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান, হাসান মাহমুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় মিডিয়া কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি, মালিক মন্জুর, জহুরুল হক রাজু সহআরো অনেকেই। পরিচিতি সভায় প্রার্থীরা তাদের দলের কর্মসূচি তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, আমরা বাংলাদেশকে এই ঐতিহাসিক রোম সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!