ইতালিতে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে কাউন্সিলর হলেন বাংলাদেশি বিভাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল

ইতালিতে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে কাউন্সিলর হলেন বাংলাদেশি বিভাস

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি ::

ইতালির মিলান সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত বিভাস চন্দ্র কর কাউন্সিলর পদে জয়লাভ করেছেন। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল (পিডি) থেকে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ৫নং মিউনিসিপ থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মিলানো পিডি প্যানেলের ৩০ জন প্রার্থীর মধ্যে অষ্টম হয়েছেন বিভাস চন্দ্র কর। তার প্রাপ্ত ভোট ১৭৭। বিভাসের দেশের বাড়ি কুমিল্লার চাঁদপুর জেলায়।

Manual1 Ad Code

তার এই বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অনেক আনন্দিত । এদিকে ইতালিতে এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রথম বারের মতো রাজধানী রোমে ৭ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচন করেছেন। এছাড়াও রোমের বাইরেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ ছিল। ফ্রাসকাটি শহরে পাপিয়া আক্তার নামে আরও একজন নারী অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ১০ জনের মতো বাংলাদেশি বংশোদ্ভূত এবারের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন। চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর রোববার ও সোমবার ইতালির বিভিন্ন প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রোমের সিটি নির্বাচনে কোনো দলের এককভাবে কেউ জয়লাভ করতে না পারায় মেয়র ঘোষণা স্থগিত রয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!