কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কমিটি || সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন

কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কমিটি || সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন

  • সোমবার, ১১ অক্টোবর, ২০২১
কুলাউড়া :: সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন ও সাংগঠনিক-সুমন। সংগৃহীত ছবি

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কর্যকরী কমিটি প্রকাশ করা হয়েছে।  সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুল ইসলাম সুজনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তী প্রকাশের মাধ্যমে আগামী এক বছরের (২০২১-২২) জন্য সায়েম আহমেদকে সভাপতি, তাহমিদ খাঁন শাওনকে সাধারণ সম্পাদক এবং সুমন আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৮ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এস বিপ্লব অলিদ, প্রচার সম্পাদক আজহার মুনীম শাফিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহ।

Manual4 Ad Code

সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- আজিজুল ইসলাম উজ্জ্বল, সৈয়দ আনিসুল ইসলাম সুজন, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, খায়রুল কবির জাফর, মোহাইমিন ইসলাম চৌধুরী মাহিন ও সফি আহমদ।

Manual5 Ad Code

সোস্যাল কেয়ার অব নেশনের নির্বাহী ও সাধারণ সদস্যরা হলেন- আবু রোম্মান চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, রুহিত রনি (পর্তুগাল), সালাউদ্দিন আল সালোক, সৈয়দ আজিজুল ইসলাম, আশিকুল ইসলাম বাবু, ফয়সল আহমদ (দুবাই), মো. মোক্তার আহমদ, ভাস্কর দে, জহরুল আমিন জাহান (আমেরিকা), শফিকুল ইসলাম আরিফ (কাতার), আব্দুল মুনীম সাজেদ (সৌদি আরব), নাহিদ আহমেদ (সৌদি আরব), মাজহারুল ইসলাম খাঁন টিপু, সৈয়দ আবীর হোসেন, অলক চন্দ, জাহিদ হাসান শিবলু, খালেদুর রহমান তানজুল, তাজুল ইসলাম তুহিন, নাহিম খাঁন (কাতার), সাবিল আরহাম খাঁন, আতিকুর রহমান আতিক, সৈয়দ সামছুল ইসলাম তানিম, মাসুদ আহমদ, সাইফুর রহমান সিদ্দিক (দুবাই), সাজ্জাদুর রহমান সাজু, সাইদুুর রহমান ও রুবেল হোসেন।

Manual2 Ad Code

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল জানান, প্রথমে আমরা ১০ জন বন্ধু মিলে সংগঠনটি শুরু করেছিলাম। আমাদের দুই বছরের কার্যক্রম দেখে ও অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ সদস্য আমাদের সাথে যুক্ত হয়। নতুন সদস্য ও ধারাবাহিক নতুন নতুন নেতৃত্বে সংগঠনটির সফলতা অব্যাহত আছে অর্ধ যূগ ধরে। আশাকরি সকলের প্রচেষ্টায় এই সফলতা যূগ যূগ ধরে অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পাওয়ায় সায়েম আহমদ জানান, একটি উপজেলার সর্বমহলে প্রশংসা অর্জনকারী এমন সংগঠনের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাওয়া সত্যি অনেক সৌভাগ্যের বিষয়। অতীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম এবার আরও বড় দায়িত্ব পেলাম। সংগঠনের উপদেষ্টা, পরিচালনা পর্ষদ সদস্যদের দিক নির্দেশনায় এবং সকলের সমন্বয়ে সংগঠন সফলতার সাথে আরও এগিয়ে যাবে আশা করি।

উল্লেখ্য, সোস্যাল কেয়ার অব নেশন কুলাউড়া উপজেলায় অন্যতম বৃহৎ একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৩ সালের ৫ ই নভেম্বর কুলাউড়া ডিগ্রি কলেজের ২০১০ ব্যাচের ১০ জন বন্ধু মিলে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সংগঠনটি গঠনের পর থেকে পৌর শহর এবং উপজেলার অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়নে তাদের কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!