মাদ্রিদে শারদীয় দুর্গোৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মাদ্রিদে শারদীয় দুর্গোৎসব

  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

বকুল খান, স্পেন ::

স্পেনের রাজধানী মাদ্রিদে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। বাঙালি অধ্যুষিত এলাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসীও অংশ নিচ্ছেন।প্রতি বছরের মতো এবারও অস্থায়ী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছেন মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়। ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে চলছে উলুধ্বনি। দুর্গাপূজাকে ঘিরে মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েছে এর হিন্দু সম্প্রদায় এর মধ্যে উৎসবি আমেজ বিরাজ করছে |

Manual6 Ad Code

এসোসিয়েশনের অস্থায়ী পূজামন্ডপ পরিদর্শন করে স্পেনে বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ।এ দেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং কখনোই কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশ শান্তিকামী বাঙালিদের দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সব বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। এ দেশ সাম্প্রদায়িক নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক।

Manual2 Ad Code

গত ১৪ অক্টোবর মাদ্রিদ সার্বজনীন শারদীয় দূর্গা উদযাপন কমিটির উদ্যো্গে পূজামণ্ডপ পরিদর্শনকালে পুণ্যার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সময় উপস্তিত উপস্থিত ছিলেন, হেড অব চ্যাঞ্চেলরি আব্দুর রউফ মণ্ডল ,বাংলাদেশ এসোসিয়েশন ইন এনায়েতুল করিম তারেক ,স্পেন আওয়ামীলীগের সভাপতি এ এস আই এস রবিন ,সাধারণ সম্পাদক রিজভী আলম ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেন সভাপতি একরামুজ্জামান কিরণ ,সিনিয়র সহ সভাপতি আবুল হুসেন |

সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার সাহা ,সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী ,উপদেষ্টা উত্তম মিত্র ,শ্যামল তালুকদার ,সহ সভাপতি গৌরী প্রভাত চক্রবর্তী ,শ্যামল দেবনাথ ,শংকর দেবনাথ ,আপন মন্ডল ,শংকর পোদ্দার ,সুমন সিং ,জুয়েল বৈদ্য ,দিলীপ সূত্রধর ,জয় সাহা পলাশ সাহা প্রমূখ |

Manual4 Ad Code

এছাড়াও ১৩ অক্টোবর বিকেলে পূজামন্ডপ পরিদর্শন করেন ভারতীয় রাষ্ট্রদূত শ্রী সঞ্জয় ভার্মা |#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!