কুমিল্লার বিচ্ছিন্ন ঘটনায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়- সুলতান মো.মনসুর এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুমিল্লার বিচ্ছিন্ন ঘটনায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়- সুলতান মো.মনসুর এমপি

  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

ডাকসুর সাবেক ভিপি ও কুলাউড়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমেদ বলেন, কুমিল্লার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক যাতে বিনষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। সুক্ষ চক্রান্তের মাধ্যমে আমাদের চক্রান্তে ফাটল ধারানোর চেষ্টা চলছে। সাংবাদিকদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
১৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে সুলতান মো. মনসুর এমপি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকতায় দেশ ও মানুষকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। কোন কারণে বা সাম্প্রদায়িকতার কারণে দেশ কিংবা দেশের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সাংবাদিক সমাজও ক্ষতিগ্রস্থ হবে। মানুষ যাতে কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয়, দেশের সচেতন নাগরিক হিসেবে সাংবাদিকদের এক্ষেত্রে অগ্রণি ভূমিকা পালন করতে হবে।

Manual6 Ad Code

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়ায়ও কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা কোনভাবে কাম্য নয়। কুলাউড়ার প্রশাসনের দায়িত্বশীল ভুমিকায় পরিস্থিতি শান্ত হয়েছে। আমরা মুসলমানরা মারা গেলে কবরে আর হিন্দুরা মারা গেলে চিতায় নেয়া হবে। এটাই চিরসত্য। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ না। কুমিল্লার ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবে না।

Manual2 Ad Code

সুলতান মো. মনসুর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশে একটি ক্রিটিক্যাল অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমি ব্যক্তিগতভাবে দুনীতি করি না। দুর্নীতিকে প্রশ্রয় দেই। এমপি, উপজেলা প্রশাসন, পৌরসভা কিংবা কোন জনপ্রতিনিধি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হন। আগে তাকে বলবেন। তারপরও সংশোধন না হলে তার বিরুদ্ধে নিউজ করবেন।

মতবিনিময়কালে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক খালেদ পারভেজ বখস, এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সভাপতি ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, তারেক হাসান, সুমন আলম, একেএম জাবের, এসআর অনি চৌধুরী প্রমুখ।

এছাড়া শুক্রবার কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদে জুম্মার নামাযের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অলি আউলিয়ার পূণ্যভুমি। সারাবিশ্ব যখন করোনা মহামারির কাছে অসহায় ছিলো, তখন এই দেশ মহামারি থেকে রক্ষা পায়। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!