৮টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

৮টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময়

  • শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় বিভিন্ন বাজারে প্রতিনিধিত্বকারী ৮ টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যাক্ত করেন এবং ষড়যন্ত্র ও বিভ্রান্তিমুলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, মাওলানা আব্দুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক এম ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, ওয়ার্ড সম্পাদক, আব্দুল্লাহ আল মনি, মোঃ আব্দুল মুহিত, মোঃ গৌছ মিয়া,আব্দুল মতলিব,নজরুল ইসলাম,অশোক চন্দ, ওয়ার্ড সদস্য, আবুল কালাম রাসেল,এনামুল হক,রিংকু বর্ধন, আবু সাঈদ শের আলী, কাউছার আহমদ চৌধুরী সাব্বির, নাজিম বখশ, ইকবাল আহমদ দিপু, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার আব্দুস সোবহান, সম্পাদক মোঃ আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী গৌরা দে,ফার্মেসী মালিক সমিতির শেলুর রহমান, শামীম আহমদ, রড সিমেন্ট মালিক সমিতির হাজী সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম তৈমুছ, মৌলভীবাজার জেলা ম্যাকানিকেল সমিতি কুলাউড়া শাখার সভাপতি সিরাজ উদ্দিন বুলু,মুনায়েম খান, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক, লোকমান হোসেন,আমির হোসেন,পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, ডেকোরেটার্স মালিক সমিতির আব্দুল খালিক ও মোঃ আছকর আলী,প্রমুখ।
এসময় বক্তারা ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন সমোপযোগী প্রদক্ষেপ ও কর্মকান্ডের প্রসংশা করেন এবং সকল প্রকার ষড়যন্ত্র, অপপ্রচার ও ভাঁওতাবাজির বিরুদ্ধে সচেতন থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews