কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন

  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

ঐক্য, সুরক্ষা, সমন্বয় এই স্লোগানকে সামনে নিয়ে কুলাউড়া বাজারের ভাড়াটিয়া দোকানদানদের অধিকার ভিত্তিক সংগঠন দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) এর পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে (২৫ অক্টোবর) সোমবার রাত সাড়ে ৮ টায় শহরের বিছরাকান্দিস্থ ফোরামের অস্থায়ী কার্যালয়ে বিপুল সংখ্যক ব্যবসায়ীর উপস্থিতিতে সংগঠনের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুলের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভা শেষে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমকে চেয়ারম্যান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমানকে কো-চেয়ারম্যান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক দফতর সম্পাদক মইনুল হক বকুলকে জেনারেল সেক্রেটারি করে ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

কমিটির অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, মোঃ মদরিছ আলী, আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক শরফ উদ্দিন তমু, মোঃ আব্দুল মোক্তাদির জায়েদ, মোঃ নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খালিক ও রবিউল আউয়াল মিন্টু।

Manual3 Ad Code

কার্যকরী সদস্যবৃন্দ – আবু তাহের মামুন, নেছার আহমদ, এম. হাজির আলী, আলাউর রহমান মিন্টু, সামছুল ইসলাম খাঁন, হাবিবুর রহমান, মিজানুর রহমান মজুমদার, রেহান উদ্দিন আহমদ, জাহের আলম চৌধুরী, নাজমুল বারী সোহেল, এম.এ জলিল, মকদ্দছ আলী, হারুন অর রশীদ ভুইয়া, খন্দকার অজিউর রহমান আছাদ, সাইফুল আজিজ রাজু।

এছাড়াও বিভাগীয় সমন্বয়ক- ধীরেন্দ্র মোহন দাস, গীতা দেব রায় (আইন সহায়তা), ইকবাল হোসেন সুমন, সিরাজুল ইসলাম সাবুল (সমাজ কল্যাণ), ইসলাম উদ্দিন, খোকন রানা (প্রচার), আবু মোহাম্মদ সুহেল, মোঃ শাহীন আহমদ (প্রকাশনা), ইমরান উদ্দিন শিপলু, ফারুক আহমদ (ক্রীড়া), তোফাজ্জুল খাঁন রকি, টুটুল গাজী (সাংস্কৃতিক), লোকমান হোসেন, আবুল কালাম আজাদ (গনসংযোগ), এবাদুর রহমান,কামরুল ইসলাম (শিক্ষা), রিতা পারভীন,শেফালী বেগম (নারী), কামাল আহমদ,জনি খাঁন (পরিবেশ), রুহুল আমীন,হামিদুল ইসলাম লিটন (স্বাস্থ্য), তারেক হাসান,শামীম আহমদ (মিডিয়া), চিনু মিয়া,জহিরুল ইসলাম কর্ণ (দপ্তর), মোঃ জায়েদ ইকবাল,মোঃ রিয়াজ উদ্দিন (তথ্য প্রযুক্তি)।

উল্লেখ্য, ভিটা মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সমন্বয় সাধন এবং ভাড়া ভিটায় দোকানদারদের অধিকার সুরক্ষার লক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর রাতে মইনুল ইসলাম শামীমকে চেয়ারম্যান ও মইনুল হক বকুলকে জেনারেল সেক্রেটারি ঘোষণা করে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) এর আত্মপ্রকাশ ঘটে।#

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!