ফুলবাড়ীতে মাদক বিরোধী প্রচারণামূলক ভলিবল ম্যাচ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাদক বিরোধী প্রচারণামূলক ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

  • রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় মাদক বিরোধী প্রচারণামূলক ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে এ ম্যাচের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম।
উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল এস এম তৌহিদুল আলম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল প্রমূখ।
খেলায় ফুলবাড়ী উপজেলা ভলিবল দল দুই শূণ্য সেটে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দলকে পরাজিত করে বিজয়ী হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!