কুলাউড়ায় কেরাম খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় কেরাম খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া :: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাব্বির (১৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। ০৩ নভেম্বর বুধবার সকালে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের উত্তর পাবই গ্রামে কেরাম বোর্ড খেলা নিয়ে মঙ্গলবার দুপুরে আব্দুর রশিদের ছেলে সাব্বির একই গ্রামের দুলাল মিয়ার ছেলে তায়জুলের সাথে বাকবিন্ডা শুরু হয়। এনিয়ে উভয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাব্বির গুরুতর আহত হয়। আহত সাব্বিরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সাব্বিরের মৃত্যু হয়।

Manual4 Ad Code

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

Manual6 Ad Code

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর জানান, ঘটনা তদন্তের স্বার্থে ২ মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে পরিবার মামলা দায়ের করবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!