কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ

কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন যারা

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
কুলাউড়া :: ব্রাহ্মণবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন আ;লীগ নেতৃবৃন্দসহ মনোনয়ন জমা দিচ্ছেন।

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০২ নভেম্বর মঙ্গলবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে জয়চন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা কমর উদ্দিন আহমদ কমরু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাও মনোনয়ন জমা দিয়েছেন ।

Manual4 Ad Code

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫৯ জনের মধ্যে ১৩ জন আওয়ামী লীগ, আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যানসহ ১০, স্বতন্ত্র (বিএনপিপন্তি) ১০ জন, ইসলামী আন্দোলন ৫ জন ও জাতীয় পার্টি ০১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

Manual2 Ad Code

১৩ ইউনিয়নে মনোনয়ন জমা দেয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১নং বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খছরু (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান খুরশেদ আলম খাঁন সুইট (আ’লীগ বিদ্রোহী)। ২ নং ভুকশিমইল ইউনিয়নে মো. মইনুল ইসলাম সোহাগ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান মনির (স্বতন্ত্র), আব্দুল আজিজ (জাপা), আনোয়ার হোসেন (স্বতন্ত্র)। ৩ নং ভাটেরা জুবায়ের সিদ্দিকী সেলিম (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম ( আ’লীগ বিদ্রোহী), যুক্তরাজ্য আ’লীগ নেতা কামাল ইবনে শহীদ চৌধুরী ( আ’লীগ বিদ্রোহী), আব্দুল লতিফ খান (স্বতন্ত্র)। ৪ নং জয়চন্ডি ইউনিয়নে মো. আব্দুর রব মাহাবুব (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ (স্বতন্ত্র) ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা (স্বতন্ত্র)। ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন (আ’লীগ), যুক্তরাজ্য প্রবাসী মইনুল হোসেন খাঁন (স্বতন্ত্র), সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গির হোসেন এলাইছ (স্বতন্ত্র), আকুল মিয়া (স্বতন্ত্র)। ৬ নং কাদিপুর ইউনিয়নে জাফর আহমদ গিলমান (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান ছালাম (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত বাবলু (স্বতন্ত্র), সুলতান খান (স্বতন্ত্র), জসিম উদ্দিন (স্বতন্ত্র)। ৭ নং কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান (আ’লীগ, বর্তমান চেয়ারম্যান নাগির্স আক্তার বুবলী (আ’লীগ বিদ্রোহী), সাহাদাৎ হোসেন চৌধুরী (আ’লীগ বিদ্রোহী), উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান (স্বতন্ত্র)। ৮ নং রাউৎগাঁও ইউনিয়নে আকবর আলী সোহাগ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল (স্বতন্ত্র), মো. জামিলুর রহমান চৌধুরী (ইসলামী আন্দোলন), সৈয়দ ইকবাল সালাম (স্বতন্ত্র), এনামুল হক মাহাতাব (স্বতন্ত্র)। ৯নং টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক (আ’লীগ বিদ্রোহী), মো. ওয়াকিব মিয়া (ইসলামী আন্দোলন), মো. হারুণ মিয়া (স্বতন্ত্র), মো. কামাল মিয়া (স্বতন্ত্র), মো. আবুল মিয়া (স্বতন্ত্র)। ১০ নং হাজিপুর ইউনিয়নে ওয়াদুদ বক্স (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহমুদ আলী (স্বতন্ত্র), আবুল কাশেম (ইসলামী আন্দোলন), কয়ছর মিয়া (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (স্বতন্ত্র)। ১১ নং শরীফপুর ইউনিয়নে মো. চিনু মিয়া (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জুনাব আলী (স্বতন্ত্র), মো. নছিমুর রহমান (আ”লীগ বিদ্রোহী), খলিলুর রহমান (আ’লীগ বিদ্রোহী), মো. আকমল (ইসলামী আন্দোলন), জামাল উদ্দিন (স্বতন্ত্র)। ১২ নং পৃথিমপাশা ইউনিয়নে মো. আব্দুল মনাফ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন হাস্নাইন (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ (স্বতন্ত্র), ব্যবসায়ী এম জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া (স্বতন্ত্র), মো. আব্দুল গাফুর (ইসলামী আন্দোলন)। ১৩ নং কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান (আ’লীগ), মুহিবুল ইসলাম আজাদ (আ’লীগ বিদ্রোহী), মছলু আমিন (আ’লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম(স্বতন্ত্র), হেলাল মিয়া(স্বতন্ত্র)।

Manual8 Ad Code

এছাড়াও ১৩ টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬২ এবং পুরুষ সদস্য পদে ৪৯৫ জনসহ মোট ৭১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবাল জানান, আগামী ২৮ নভেম্বর কুলাউড়ার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ  স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ারেআশা ব্যক্ত করেন।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!