কুলাউড়ার ৪ গ্রামের মানুষের মধ্যে বাঘ আতঙ্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার ৪ গ্রামের মানুষের মধ্যে বাঘ আতঙ্ক

  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বাঘ আতঙ্কে ৪ গ্রামের মানুষ। সকালে মানুষের উপর আক্রমণ করায় শিশুদের মক্তবের পড়ালেখা বন্ধ হয়ে পড়েছে। একাধিকবার সংঘবদ্ধভাবে বাঘের উপর হামলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত কয়েক দিন থেকে উপজেলা ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা, নাছনী, রাজাপুর ও পশ্চিমজালালাবাদ (সাত নম্বর) এলাকায় একটি (চিতা আকৃতির) বাঘ অবাধে বিচরণ করছে। মানুষের ছাগল, রাজহাঁস, মোরগ মেরে ফেলছে। গত বুধবার সকালে সাতরা গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি (১৪) ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে গেলে বাঘের আক্রমনের শিকার হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বাঘ তাদেরকেও ধাওয়া করে। ফলে বাঘ আতঙ্কে ঘুম নেই স্থানীদের।

Manual2 Ad Code

জানা গেছে, এর আগে সাতরা গ্রামের জলিল মিয়ার একটি ছাগল দুপুরের দিকে বাড়ীর পাশের জমিতে মরে পড়ে আছে দেখতে পান। ছাগল মারা যাওয়ার কারণ খোঁজতে লাগলে ছাগলের ঘাড়ে দিকে আঘাতের চিহৃ পাওয়া যায়। আঘাতের চিহৃ দেখে কৌতুল থেকে একটি মোবাইল ফোন ক্যামেরা অন করে রেকর্ডে দিয়ে একটি গাছে রেখে দিলে কিছুক্ষণ পর আবার বাঘটি ছাগলের পাশে আসে। এতে স্থানীয় লোকজন প্রাণীটি বাঘ বলে নিশ্চিত হন। অনেকটা চিতা বাঘের মত ফুটফুট।

Manual7 Ad Code

নাছনী গ্রামের সুনাই মিয়া জানান, তার রাজহাঁস মেরেছে। প্রথমে মানুষ এটাকে শিয়াল কিংবা নেকড়ে বাঘ মনে করেছিলো। কিন্তু মানুষকে ধাওয়া করার পর থেকে এসব এলাকার মানুষকে সংঘবদ্ধ হয়ে চলাফেরা করতে হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!