৭ দিন ধরে নিখোঁজ কমলগঞ্জের চৈত্রঘাটের সিতাংশ দত্ত : থানায় স্ত্রীর জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

৭ দিন ধরে নিখোঁজ কমলগঞ্জের চৈত্রঘাটের সিতাংশ দত্ত : থানায় স্ত্রীর জিডি

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

ঘরে অসুস্থ্য সন্তানের জন্য গত মঙ্গলবার (০২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঔষধ তিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার সিতাংশ লাল দত্ত (৪৫)। বিভিন্ন স্থানে, র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প, সিলেট ক্যাম্প, কারাগার ও থানায় খোঁজ করেও স্বামীকে না পেয়ে রোববার (0৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তার স্ত্রী মনিবালা দত্ত (৪২)। স্থানীয় লোকজনের নানামুখী খবরে আতঙ্কিত হয়ে স্বামীর সন্ধানে দুটি শিশু সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী মনিবালা দত্ত।

Manual2 Ad Code

সোমবার (০৮ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ থানায় করা একটি জিডির কপি ও স্বামীর ছবি নিয়ে এসে বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার শিশু সন্তানের জন্য ফার্মেসী থেকে ঔষধ কিনতে তার স্বামী সিতাংশ লাল দত্ত চৈত্রঘাট বাজারে গিয়েছিলেন। এর পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এলাকার লোকজন অনেকেই তাকে বলেছেন রোববার চৈত্রঘাটে ব্যবসায়ী নেতা নাজমুল হত্যাকান্ডের পর র‌্যাব সদস্যরা রাতে এখানে টহল দিচ্ছিল। রাতে সিতাংশকে পেয়ে র‌্যাবের গাড়িতে তুলে নিয়ে গেছে। এ খবরে তিনি শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ ক্যাম্পে গিয়ে খোঁজ করলে র‌্যাব সদস্যরা জানিয়েছেন এ নামে কোন ব্যক্তি তাদের হেফাজতে নেই বা এ নামের কাউকে র‌্যাব আটক করেনি। তিনি মৌলভীবাজার জেলা কারাগার ও কমলগঞ্জ থানায় খোঁজ নিয়েও স্বামীর কোন সন্ধ্যান পাননি।

তিনি আরও বলেন, এলাকাবাসীর নানামুখী কথায় তিনি আতঙ্কে যে, ব্যবসায়ী নাজমুল হত্যায় তাকে আবার কোন সংস্থা ধরে নিয়ে গেল কিনা এ ভেবে। স্বামীর মুঠোফোনে (০১৭৪০৩০৮৫৯১) ফোন দিলে রিং হলেও কেউ ফোন ধরছে না। তিনি একজন অতি সাধারণ দরিদ্র মানুষ। স্থানীয় ঝামেলায় তিনি কখনও জড়িত ছিলেন না। তাই বাধ্য হয়ে রোববার কমলগঞ্জ থানায় স্বামী নিখোঁজের জিডি করেছেন।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা কমলগঞ্জ থানায় সিতাংশ লাল দত্তের নিখোঁজের জিডি গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন বিসয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেখছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!