ফলো আপ : ৭ দিন বাড়ি ফিরছেন কমলগঞ্জের সিতাংশ দত্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফলো আপ : ৭ দিন বাড়ি ফিরছেন কমলগঞ্জের সিতাংশ দত্ত

  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বাসিন্দা সিতাংশু লাল দত্ত (৪৫) কে নিখোঁজ হওয়ার ৭ দিন পর গত সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট র‌্যাব-৯ প্রধান কার্যালয়ে পাওয়া গেছে।

Manual2 Ad Code

সিতাংশুর স্ত্রী মনি বালা দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যার দুদিন পর চৈত্রঘাট বাজার থেকে র‌্যাব সদস্যরা থাকে সন্দেহজনক হিসেবে আটক করে নিয়ে যান।

Manual1 Ad Code

নিজ বাড়ি ফেরার পথে এ বিষয়ে সিতাংশু লাল দত্তের সাথে কথা হলে তিনি জানান, গত ২ নভেম্বর মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যরা আমাকে নাজমুল হত্যার ঘটনায় সন্দেহজনক হিসেবে তুলে নিয়ে যান। আমাকে ৭দিন সিলেট র‌্যাব-৯ এর ক্যাম্পে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পর নাজমুল হত্যায় কোন সংশ্লিষ্টতা না পাওয়া গত সোমবার সন্ধ্যায় আমার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন। র‌্যাব সদস্যরা আমাকে কোন নির্যাতন করেনি।

সিতাংশু লাল দত্তের স্ত্রী মনিবালা দত্ত আরো বলেন, ঘরে ১৮ মাসের শিশু সন্তানের সর্দি, জ্বরের ওষুধ আনতে গত মঙ্গলভার রাত সাড়ে ১০ টায় ঘর থেকে চৈত্রঘাট বাজারে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বামীকে না পেয়ে গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তার স্ত্রী মনিবালা দত্ত (৪২)। স্থানীয় লোকজনের নানামুখী খবরে আতঙ্কিত হয়ে স্বামীর সন্ধানে দুটি শিশু সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছিলেন স্ত্রী মনিবালা দত্ত।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!