সু চির দলের দুই নেতার ১৬৫ বছরের কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সু চির দলের দুই নেতার ১৬৫ বছরের কারাদণ্ড

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:-মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দলের দুই নেতাকে মোট ১৬৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের একটি আদালত সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ওই দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর থান নাইংকে ৯০ বছর এবং নান খিন হইতে মিয়ন্তকে ৭৫ বছরের কারাদণ্ড দেন। তাদের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

আইনজীবীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির ছয়টি অভিযোগে অভিযুক্ত কাইন প্রদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী থান নাইংকে ৯০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন প্রাদেশিক আদালত।

একই দিনে কাইন প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ৬৭ বছর বয়সী নান খিন হইতে মিয়ন্তকে মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করেন আদালত। প্রতিটি অভিযোগে ১৫ বছর করে তাকে মোট ৭৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Manual4 Ad Code

সু চির রাজনৈতিক দলের গ্রেফতার নেতাদের মধ্যে কাউকে এই প্রথম এতো গুরতর সাজা দেওয়া হলো বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সু চির দলের অনেক নেতা গ্রেফতার হন।

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবাদে জড়িত থাকার ও সরকার উৎখাত চেষ্টায় ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনার দিনই এই দণ্ডাদেশের খবর পাওয়া গেল।

Manual2 Ad Code

৩৭ বছর বয়সি ফেনস্টার ছিলেন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। এ বছরের মে মাসে মিয়ানমার ছাড়ার ফ্লাইটে উঠতে গিয়ে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন তিনি। দোষী সাব্যস্ত হলে সন্ত্রাসবাদ আইনে তার সর্বোচ্চ ২০ এবং সরকার উৎখাতচেষ্টার দায়ে আরও ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বন্দি ফেনস্টারকে ছাড়াতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তার ওপর ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!