কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে জরিমানা

  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের জরিমানা করা হয়েছে।

Manual1 Ad Code

১৮ নভেম্বর রাতে নির্বাচন আচরণবিধি তদারকিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কুলাউড়া সদর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে আচরণবিধি ( দেয়াল ও যানবাহনে পোস্টার লাগানো) লঙ্ঘনের দায়ে কুলাউড়া সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলীকে ৫ হাজার টাকা, নৌকার প্রার্থী মোছাদ্দিক আহমদ নোমান ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী জুবের আহমদ খান ৫ হাজার টাকা, শাহাদাৎ হোসেন চৌধুরী ৫ হাজার টাকা, ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আব্দুল আলী ১ হাজার, মোঃ ফজলু মিয়া ১ হাজার, সায়েফ আলী ১ হাজার এবং ২ প্রাার্থীর যানবাহন চালককে ২৫০ টাকাসহ মোট ২৩ হাজার ২৫০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Manual2 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা বলেন, জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারের নির্দেশে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্ত অনেক প্রার্থী সেই নির্দেশনা না মেনে আচরনবিধি লঙ্ঘন করছেন। নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত কঠোর ভাবে বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!