কমলগঞ্জে বিষপানে চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বিষপানে চা শ্রমিকের মৃত্যু

  • শনিবার, ২০ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের যোগেশ পাল (৩০) নামে এক চা শ্রমিকের বিষপানে মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপুর চা বাগানের ৩ নাম্বার লাইনে নন্দলাল পালের ছেলে যোগেশ পাল পরিবারের সবার অজান্তে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন যোগেশকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক যোগেশকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট জেলা সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!