কুলাউড়ায় ইউনিয়ন নির্বাচনে বিজয়ীরা  হলেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ইউনিয়ন নির্বাচনে বিজয়ীরা  হলেন

  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুসারে ৭টি ইউনিয়নে নৌকা, ৪টি ইউনিয়নে নৌকা বিদ্রোহী এবং ১টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন ১নং বরমচাল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী খোরশেদ আলম খান সুইট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন খসরু। ২ নং ভুকশিমইল ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মনির বিজয়ী হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার মইনুল ইসলাম সোহাগ। ৩নং ভাটেরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা বিদ্রোহী একেএম নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার জুবায়ের আলম সিদ্দিকী সেলিম। ৪ নং জয়চন্ডী ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার আব্দুর রব মাহবুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত কমর উদ্দিন আহমদ কমরু। ৫নং ব্রাহ্মণবাজারে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মমদুদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মইনুল ইসলাম খান। ৬ নং কাদিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী জাফর আহমদ গিলমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ছালাম। ৭নং কুলাউড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মোসাদ্দেক আহমদ নোমান।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত জুবের আহমদ খান। ৮নং রাউৎগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার আকবর আলী সোহাগ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত আব্দুল জলিল জামাল। ৯নং টিলাগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মো. আব্দুল মালিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা বিদ্রোহী আব্দুল মালিক। ১০ নং হাজিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী ওদুদ বখস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত আব্দুল বাছিত বাচ্চু। ১১ নং শরীফপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা বিদ্রোহী খলিলুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রাথী জুনাব আলী। ১২নং পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান ফুল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নবাব আলী হাসনাইন খান বাখর । ১৩ নং কর্মধা ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকা বিদ্রোহী মুহিবুল ইসলাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার প্রার্থী এমএ রহমান আতিক।

Manual1 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!