কুলাউড়ার বরমচালে ৩ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ার বরমচালে ৩ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

বরমচাল প্রতিনিধি ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে প্রবাসী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের প্রায় তিন শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বরমচাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বরমচাল অনলাইন প্রবাসী গ্রুপের আয়োজনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সজিবুর রহমান সজিবের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল খান ও রিয়াজ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক উদ্দিন সুন্দর, সমাজসেবক জয়নুল ইসলাম জুনেদ, সংগঠনের উপদেষ্টা হারুনুর রশীদ, সমাজসেবক মাওলানা সোহরাব হোসেন, জমসেদ খান, শাহিন মিয়া, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সংগঠনের অর্থ সম্পাদক শামীম আহমদ, প্রবাসী লুৎফুর রহমান রাজু, মাজেদ আহমদ, নাহিদুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ, হাবিবুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

আয়োজক সংগঠনের সদস্যরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বরমচাল ইউনিয়নের প্রবাসী ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন অনলাইন প্রবাসী গ্রুপের সদস্যদের অর্থায়নে ইউনিয়নের ১৩০জন রিক্সা শ্রমিককে শীতের ব্লাঙ্কেট ও ১৭০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আগামীতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। এর আগেও সংগঠনটি ইউনিয়নে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!