কুলাউড়ার মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কেটেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কেটেছে দুর্বৃত্তরা

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সেগুনটিলায় এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ হাজার পান গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে এলাইচ মিয়া বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ করে এবং আরও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামী করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দেক আলীর ছেলে এলাইচ মিয়া দীর্ঘদিন থেকে সেগুন টিলা পুঞ্জিতে পান চাষ করে আসছেন। পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় নলডরি ও পূর্বফটিগুলি গ্রামের কতিপয় দুষ্কৃতিকারী মঙ্গলবার ০৭ ডিসেম্বর গভীর রাতে (অনুমানিক ৩টায়) তাদের পান জুমে অনধিকার প্রবেশ করে ৩ হাজার পান গাছ কেটে ফেলে। এতে তাদের ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

Manual1 Ad Code

Manual1 Ad Code

সরেজমিন মঙ্গলবার ০৭ ডিসেম্বর ক্ষতিসাধনকৃত সেগুন টিলা পান জুমে গেলে প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দেক আলীর স্ত্রী তরিবুন বিবি (৬৫) কান্নাজড়িত কন্ঠে জানান, আমাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পান গাছ কেটে ফেলায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এই পানজুমে কর্মরত ৫-৭টি পরিবার এই পান জুমে কাজ করতো। তাদেরও এখন না খেয়ে থাকতে হবে।

Manual3 Ad Code

পান জুমের পাহারাদার বাবুল মিয়া জানান, আমি পান জুমে টর্চ লাইটের আলোতে দুষ্কৃতিকারীদের পান গাছ কাটতে দেখি এবং চিনতে পারি। এসময় দুষ্কৃতিকারীরা উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। থানায় মামলা করলে দুষ্কৃতিকারীরা খুন করারও হুমকি দেয়।

Manual5 Ad Code

থানায় মামলা দায়েরের পর কুলাউড়া থানার এসআই পরিমল মালাকার ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!