দুই যুগের সাফল্য: সিআইপি হলেন ইতালির নজরুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

দুই যুগের সাফল্য: সিআইপি হলেন ইতালির নজরুল ইসলাম

  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

 ইতালি প্রতিনিধি::

ইতালি প্রবেশের দু’বছরের মধ্যেই ব্যবসা শুরু করেন বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দির ছেলে নজরুল ইসলাম। ১৯৯৭ সালে রাজধানী রোমে গ্রোসারি শপ এর মাধ্যমে ব্যবসা শুরু। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উদ্যমী যুবক নজরুল ইসলামকে। ইতালিতে তিনি কৃষি জমি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিশাল কৃষি খামার। পরে অবশ্য তিনি ওই জমি কিনে নেন। এখানে বাংলাদেশি সব ধরনের শাকসবজি ফলান তিনি। ইতালীতে বাংলাদেশিদের চাহিদা মিটিয়ে ইংল্যান্ড শহর প্রায় সবগুলো দেশে রপ্তানি করেন এসকল দেশীয় সবজি। ধীরে ধীরে ব্যবসার গন্ডি বাড়াতে থাকেন তিনি। ট্রাভেল, আবাসিক হোটেল ব্যবসা ছাড়াও পাইকারি ব্যবসায় মনোযোগী হন। বাংলাদেশের গজারিয়ায় নজরুল ইসলাম গড়ে তোলেন ইসলাম ব্রাদার্স নামে এগ্রো ফার্ম। সেখানে উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করেন তিনি। স্ত্রীর নুরুন্নাহার বেগম এবং দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার করেছেন নজরুল ইসলাম।

Manual7 Ad Code

ইতালি থেকে একমাত্র সিআইপি মনোনীত নজরুল ইসলাম তার আগামী পরিকল্পনার কথা জানিয়ে এ প্রতিনিধিকে বলেন, আমি ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসার সম্প্রসারণ ঘটাতে চাই এবং তাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে চাই। যাতে করে তারা দেশের উন্নয়নে আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারেন।ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এর হাত থেকে সিআরপির ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এই সময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদও উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!