রাজনগরের মনসুরনগর ই্উনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

রাজনগরের মনসুরনগর ই্উনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১০

  • মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের লঙ্গুরপুল (আশ্রাকাপন) এলাকায় ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা রাজনগর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় লোকজন ও রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষের সময় নৌকার সমর্থকরা পাশের একটি বাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার মনসুরনগর ইউনিয়নের লঙ্গুরপুল এলাকায় সরখরনগরের দিক থেকে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতের লোকজন মিছিল নিয়ে আসছিলেন। একই সময় আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলনের নেতৃত্বে একটি মিছিল কদমহাটা থেকে কুলাউড়া-মৌলভীবাজার সড়ক দিয়ে লঙ্গুরপুল এলাকায় আসে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজন ধাওয়া দিলে নৌকা সমর্থকেরা পাশের আশ্রাকাপন এলাকার ওয়াহিদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়।

Manual8 Ad Code

খবর পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদ মিয়ার বাড়িতে আটকে পড়া নৌকা সমর্থকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Manual3 Ad Code

উভয়পক্ষের সংঘর্ষে আহতরা হলেন সিদ্দেক মিয়া (৭০), সুহেল মিয়া (২৭), ফুরকান মিয়া (৩৫), মকবুল মিয়া (৬৫), বাচ্চু মিয়া (৪৫), সুনাই মিয়া (৩৩), আল আমিন (৩৮), শামছুল মিয়া (১২), স্বপন মিয়া (৪৫), ও আব্দুল আহাদ (৩৫)।

Manual1 Ad Code

এদিকে উপজেলা হাসপাতালে চিকিৎসাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত জানান, বেশ কয়েকদিন থেকে স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজন উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন। ভোটারদের হুমকি ধমকি দিচ্ছেন। আজকে আমার সমর্থকদের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর নেতৃত্বে হামলা চালানো হয়। ঘর ভাঙচুর করা হয়।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

Manual2 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দীন জানান, দুই প্রার্থীর পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!