কমলগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েও আতঙ্কিত ইউপি সদস্য আব্দুল মতিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েও আতঙ্কিত ইউপি সদস্য আব্দুল মতিন

  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

ইউপি বিজয়ী হয়েও পরাজিত প্রার্থী ও তার কর্মীদের হামলার আতঙ্কে দিনযাপন করছেন নির্বাচিত মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আব্দুল মতিন। গত শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আতঙ্কের বিষয়টি তিনি জানান।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে বিজয়ী ইউপি সদস্য মো. আব্দুল মতিন জানান, তিনি গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে ৪৩৬ ভোটে সদস্য নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলের পর থেকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সিলিং ফ্যান প্রতীকের মো. আব্দুল খালিক ও তার কর্মী সমর্থকরা তার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও মারধর করে। নির্বাচনের আগেও তারা আমাকে ঠিকমতো প্রচার-প্রচারনা করতে দেয়নি। এমনকি আমার নির্বাচনী কার্যালয়ে বৈঠক পর্যন্ত করতে পারেননি। তারা সামনে দাড়িয়ে থাকতো। এছাড়া বিভিন্ন কর্মীদের কাছে তারা টাকা পায় বলে বেড়াচ্ছে। এমনকি টাকা না দিলে হাত পা ভেঙ্গে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, গত ৫ বছর আগে এরাই আমাকে প্রানে মারার উদ্দেশ্যে হামলা করে। আমি দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ্য হই। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার তিনি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক ও সদর ইউনিয়নের বিট কর্মকর্তা মো. হারুনুর রশিদ লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার তিনি কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সবাইকে শান্ত থাকতে অনুরোধ করে বলেন, যাতে স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তি করা যায়। আর তা না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সোলেমান হোসেন ভূট্রোসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!