কমলগঞ্জের আদমপুর সীমান্ত : ৫ বাংলাদেশীকে বেদড়ক পেটালো বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ

কমলগঞ্জের আদমপুর সীমান্ত : ৫ বাংলাদেশীকে বেদড়ক পেটালো বিএসএফ

  • বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উপজেলা বাজারের অদুরে পাহাড়ি সীমান্ত এলাকায় বাঁশ কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ৫ বাংলাদেশীকে বেদড়কভাবে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ৫ বাংলাদেশীকে পিটিয়ে ফেলে গেলে রাতে তাদের উদ্ধার করে পরিবার সদস্য ও গ্রামবাসীরা। গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটে। বিএসএফের হাতে নির্যাতিনের শিকার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের নজির মিয়া, আহাদ মিয়া, আলিক মিয়া, হাবিব মিয়া ও আফজাল মিয়া।

Manual5 Ad Code

পূর্ব কাঁঠালকান্দি গ্রামের মধুচাষী আজাদ মিয়া জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে আদমপুরের উপজেলা বাজারের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে বাঁশ কাটতে গেলে বিএসএফ সদস্যরা এ গ্রামের ৫ বাংলাদেশীকে ধরে বেদড়কভাবে পেটায়। সন্ধ্যায় আবার তাদেরকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে যায়। তাদের পরিবার সদস্যরা ও গ্রামবাসীরা রাতে ৫জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। তিনি আরও বলেন আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর।

অন্যদিকে, বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম, আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশীকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘন্টা পর ছেড়ে দিয়েছে। এ ৮ জনের বাড়িও ইসলামপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে।

Manual8 Ad Code

ঘটনা সম্পর্কে শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার বলেন, তিনি শুনেছেন পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতে অংশে বাংলাদেশীরা প্রবেশ করেছিল। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশীদের ধাওয়া করেছে। কাউকে মারধর করা বা ধরে নেওয়ার মত কোন তথ্য তাদের কাছে নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!