কমলগঞ্জে জাল টাকাসহ আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে জাল টাকাসহ আটক ১

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
কমলগঞ্জ :: জাল টাকাসহ আটক যোগেন্দ্র। প্রতিনিধির পাঠানো ছবি

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর বিশেষ অভিযানে ১ লক্ষ টাকা মূল্যের জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শতটাকাসহ প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

র‌্যাব-৯ সূত্র জানায়, গত রোববার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলায় মুন্সীবাজারে মো: ফরিদ মিয়ার মালিকাধীন মেসার্স শরীফ ট্রেডার্সের সামনে জাল টাকা প্রস্তুত করে নিয়ে এসে বিক্রির জন্য একটি চক্রের একজন সদস্য অবস্থান করছে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যোগেন্দ্র মল্লিক (৩৮), পিতা- দেবেন্দ্র মল্লিক, সাং- রুস্তমপুর, আলীশারকুল, সাতগাঁও ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার-কেআটক করে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করে পরিহিত নেভি ব্লু রংয়ের জ্যাকেটের বুকপকেট থেকে ১ লক্ষ টাকা মূল্যেমানের জাল টাকাসহ ২টি মোবাইল, ৪টি সীমকার্ড ও নগদ ১৯ হাজার ৫ শত টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যোগেন্দ্র মল্লিক র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে জালনোট তৈরি করে আসছে। সেই সুবাদে ঢাকা থেকে জালনোট প্রস্তুত করে নিয়ে এসে তার নিজ এলাকাসহ আশেপাশের থানা ও জেলায় জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‌্যাব-৯ এর সূত্র জানায়।

Manual6 Ad Code

সম্প্রতিকালে জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় হয়ে পড়ছে। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। দীর্ঘ অনুসন্ধানের পর এই রকম চক্রের সদস্য র‌্যাব-৯ এর জালে ধরা পড়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!