কমলগঞ্জের সোনালী ব্যাংকে নতুন কৃষি ঋণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের সোনালী ব্যাংকে নতুন কৃষি ঋণ বিতরণ

  • শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় আনুষ্ঠানিকভাবে বকেয়া কৃষি ঋণ আদায় ও নতুন করে ঋণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২০ জানুয়ারি দুপুর ১২টায় সোনালী ব্যাংক শমশেরনগর শাখায় বকেয়া কৃষি ঋণ আদায় ও নতুন কৃষি ঋণ বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদারের সভাপতিত্বে বকেয়া ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার দুলন চক্রবর্তী, সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সোনালী ব্যাংক সিলেট অঞ্চরের সহকারী জেনারেল ম্যানেজার মো. বদরুল আলম।

আলোচনা পর্বে সোনালী ব্যাংক উর্দ্ধতন কর্মকর্তারা বলেন, সব সময় কম শোধে সোনালী ব্যাংক কৃষকদের ঋণ প্রদান করছে। কৃষকরা এ ঋণ গ্রহন করে সময়মত ঋণ পরিশোধ করলে কৃসকন আবার নতুন করে ঋণ গ্রহন করতে পারছেন। কৃষকরা ঋণ গ্রহন করে দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে সমৃদ্ধির চাকাকে সচল রাখছেন বলে বক্তারা বলেন। এমনিভাবে গত ২০১১ সালে কৃষি ঋণ গ্রহন করে পর্যায়ক্রমে আজ বকেয়া ঋণ আদায় হয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। আবার আজ নতুন করে নারী পুরুষ মিলিয়ে ১২জন কৃষককে মোট ৬ লাখ ৫৩ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!