কমলগঞ্জে জঙ্গলে গাছে ঝুলন্ত শাড়ি মাটিতে ছড়ানো-ছিটানো হাড়-খুলি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জে জঙ্গলে গাছে ঝুলন্ত শাড়ি মাটিতে ছড়ানো-ছিটানো হাড়-খুলি

  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জঙ্গলে গাছে ঝুলন্ত শাড়ি দেখা যায়। এর নিচে মাটিতে ছড়ানো-ছিটানো অবস্থায় মানুষের হাড়-খুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি লেকের পাশে বন বিভাগের ৫০ একরের থল এলাকা থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

এদিকে গাছের সঙ্গে ঝুলানো শাড়িটি দেখে কঙ্কালটি গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া হাজেরা বিবি কুঠিলের (৪৮) বলে দাবি করেন তার ছেলে সোহেল আহমেদ। সোহেল স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলীর ভাগিনা ও মানিক মিয়ার ছেলে।

ছেলে সোহেল জানান, মা (হাজেরা বিবি) গত ২৮ জুলাই রাতে একই এলাকায় ভাই আসিদ আলির বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। সেই সময় সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Manual2 Ad Code

উদ্ধারকৃত কঙ্কালটি গৃহবধূ হাজেরা বিবির হলে তার কঙ্কালটি নিখোঁজের প্রায় ৫ মাস ২৬ দিন পর পাওয়া গেল।

Manual4 Ad Code

হাজেরা বিবি উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকের স্ত্রী ও মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আসিদ আলির ছোট বোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে যান। এ সময় সেখানে একটি গাছে শাড়ি ঝুলানো দেখতে পান তারা।

পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে শাড়ির নিচে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ্আলম গাছে ঝুলানো শাড়ি দেখে বলেন, এটি আমার ফুফু হাজেরা বিবির।

জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কাল কার ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ, গত বছরের ২৯ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর ৩০ জুলাই ভাই মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

Manual2 Ad Code

সেই সময় ঢাকায় কর্মস্থলে ছিলেন তার ছেলে সোহেল আহমেদ। তিনি মায়ের নিখোঁজের খবর পেয়ে ২ আগস্ট কঠোর লকডাউনের মধ্যেই প্রায় ১৪ ঘণ্টায় ২৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিজ বাড়ি পৌঁছে ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews