শমশেরনগর-কুলাউড়া সড়কে ধীরগতিতে চলছে উন্নয়ন কাজ দুর্ভোগ চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শমশেরনগর-কুলাউড়া সড়কে ধীরগতিতে চলছে উন্নয়ন কাজ দুর্ভোগ চরমে

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রাস্তার নির্দিষ্ট স্থানে প্রতিনিয়ত দেবে যাচ্ছে মালামাল বোঝাই ট্রাক। সড়ক ও জনপথের অধীনস্থ এই সড়কের অর্ধকিলোমিটার স্থানে পিচঢালা ভেঙ্গে ফেলার পর থেকে গত দেড়মাস যাবত স্থানটিতে প্রতিনিয়ত ট্রাক দেবে যাওয়ার ঘটনা ঘটছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টিতে আবারও মালবোঝাই ট্রাক দেবে যাওয়ায় সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা যায়, ভাঙ্গাচুরা সড়কের দু’পাশে মাটির স্তুপ ফেলে রাখায় বৃষ্টির কারণে আরও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের কারণে পিচঢালা উঠানো সড়কটি আরও দুর্বল হয়ে পড়ে। সড়কের শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রেলগেটের পূর্ব পাশে ঠিকাদারের গাফিলতির কারণে কয়লাবাহী ট্রাকগুলো দেবে যাওয়ার পর যানবাহন আটকা পড়ছে।

জানা যায়, শমশেরনগর-কুলাউড়া সড়কের রেলগেট সংলগ্ন প্রায় অর্ধকিলোমিটার জায়গা সংস্কারের জন্য কাজ পান সিলেটের ঠিকাদার জামিল ইকবাল। তিনি সড়কের ওই স্থান ভেঙ্গে পিচঢালা তুলে ফেলেন। গত দেড়মাস সময় ধরে পিচঢালা তুলে রাখলেও আর কোন কাজ করেননি ফলে ধুলোবালিতে পথচারীদের দুর্ভোগ হচ্ছে আবার পাথর কিংবা কয়লা বোঝাই ট্রাক এসেই প্রতিনিয়ত দেবে যাচ্ছে। এতে যানচলাচল ও যাত্রী সাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল-শমশেরনগর ও কুলাউড়া বাস মিনিবাস চালক সমিতির ম্যানেজার জুলহাস আহমেদ, সিএনজি অটো চালক বিল্লাল মিয়া, মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন বলেন, এভাবে প্রতিনিয়ত সড়কে মাল বোঝাই ট্রাকের চাকা দেবে যায়। পরে অন্যান্য যানবাহন কিছু সময় বন্ধ থাকে এবং পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও ঝুঁকি নিয়ে সে স্থান অতিক্রম করতে হয়। ঠিকাদার বা কর্তৃপক্ষের কারো মাথাব্যাথা নেই।

Manual6 Ad Code

এ ব্যাপারে জানতে চেয়ে ঠিকাদার জামিল ইকবালের সাথে মোবাইল ফোনে যোগাযোগের কয়েক দফা চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।

Manual1 Ad Code

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, এই কাজটি চলমান আছে। দ্রুত সময়েই কাজ সম্পন্ন হবে। তবে বৃষ্টির কারণে হয়তো কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!